প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:০১ পিএম

নিয়োগবিধি সংশোধন, ১৪তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নিতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।
আজ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই দাবীতে অবস্থান কর্মসূচী পালন করে তারা।
অবস্থান কর্মসূচীতে জেলা ও উপজেলার স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এ্যাসোসিয়েশন মানিকগঞ্জ শাখার সভাপতি আব্দুল ওয়ারেশ পাশা পলাশ, সাধারণ সম্পাদক মো. নাইমুল বাদল সহ জুয়েল রানা, আমান উল্লাহ, হাসিনা, বিল্লাল হোসেন, জাহিদ হাসান প্রমূখ।
অবস্থান কর্মসূচী থেকে তাদের যুক্তিক দাবী মেনে নেয়ার আহব্বান জানানো হয়।