বোদায় সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:০৯ পিএম

পঞ্চগড়ের বোদায়  বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

গতকাল শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে ১০পিস ইয়াবা, ৩ পিস ট্যাপেন্টাডল ও গাজাসহ মলানীপাড়া গ্রামের মৃত সাতালু চন্দ্র ঘোষ এর পুত্র কৈলাশ চন্দ্র রায় (৩০) ও ময়দানদিঘী বাজার গ্রামের তছির উদ্দীনের পুত্র ফারুখ ইসলাম (৩৪) কে  আটক করা হয়।

বোদা ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সমন্বয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ ও লেফটেন্যান্ট জাহিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি চৌকস টিম।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, সেনাবাহিনীর টহল টিম মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশে খবর দেয়। আটককৃত দের  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে গোপনে অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft