গাংনীতে সড়কে অভিযান, পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:০৭ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ৭:০৮ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলাধীন ধানখোলা ইউনিয়নের জুগিন্দা-পোড়াপাড়া সড়কে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১টি অবৈধ ভারতীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা। 

গতকাল শুক্রবার ৪-৭-২৫- দিবাগত রাতে  উপজেলার জুগিন্দা-পোড়াপাড়া সড়কের পাশ থেকে পরিত্যক্ত  অবস্থায় অবৈধ অস্ত্রটি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুগিন্দা-পোড়াপাড়া সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় তল্লাশি করে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত  অবস্থায় ১টি  ভারতীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। গাংনী থানা পুলিশের ডিউটি অফিসার এসআই ওয়াহিদুজ্জামান অস্ত্রটি গাংনী থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft