হরিপুর-চিলমারী তিস্তা সেতু যত দ্রুত সম্ভব চালু করা হবে: স্থানীয় সরকার বিভাগ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:৫৯ পিএম

স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সেতু বন্ধন তিস্তা নদীর ওপর নির্মাণাধীন দীর্ঘ ১৪৯০ মিটার হরিপুর-চিলমারী তিস্তা সেতু যত দ্রুত সম্ভব চালু করা হবে। 

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) কখনো এতবড় সেতু কখনো করনি। 

আজ শুক্রবার বিকেলে সরজমিনে নির্মাণাধীন সেতু, সংযোগ সড়কের নির্মানাধীন পিসি গার্ডার, ৯৬ মিটার আর্চ ব্রীজসহ অসমাপ্ত কাজগুলো পরির্দশন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

এসময় সাংবাদিকরা তিস্তা সেতু প্রকল্পের কাজের একাধিক অনিয়মের বিষয় নিয়ে সচিবের সৃষ্টি আকর্ষণ করেন। তিনি অনিয়মের বিষয়ে দেখবেন বলে সাংবাদিকদের জানান। 

এছাড়া তিনি তিস্তা সেতু চালু করতে সকলের সহযোগিতা কামনা করেন। 

সেতু পরির্দশনকালে উপস্থিত ছিলেন- এলজিইডি’র প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব সামছুল ইসলাম, গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশণী উজ্জ্বল চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লখ্য, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এলজিইডির তত্ত্বাবধানে সৌদি সরকারের অর্থায়নে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ১৪৯০ মিটার সেতুর নির্মান কাজ শুরু করে। তবে সেতু নির্মাণ কাজ ২০২৩ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় সময় বারানোর পরেও শেষ হয়নি সেতুর কাজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft