জনপ্রিয় নীল ছবির তারকা কাইলি পাইলান্ট মারা গেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:৫৫ পিএম

জনপ্রিয় নীল ছবির তারকা কাইলি পেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। কাইলি পেজের প্রকৃত নাম কাইলি পাইলান্ট। নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শো-এর প্রতিযোগীও ছিলেন তিনি।

কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তাকে গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে তদন্তকারীদের ধারণা, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির।

ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে। কাইলির সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেনি বলে জানান তদন্তকারীরা।

এদিকে কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্স সহ একাধিক পর্নো সংস্থা। ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, কাইলি তার হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

কাইলির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। ২০১৬ সালে তিনি নীল ছবির দুনিয়ায় নাম লেখান। এরপর ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft