টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা
টঙ্গী সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:৩৫ পিএম

টঙ্গীতে রোববার দুপুরে গলায় রশি বেঁধে ফ্যানের সাথে ঝুলে থাকা মোকাদ্দেছ হোসেন (৩৫) এর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

জানা যায়, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর চাকুরী না পেয়ে সিডিএল কোম্পানীতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সে টঙ্গীর মাছিমপুর এলাকার মুজিবুর রহমান সরকারের বহুতল ভবনের ৬স্ট তলার একটি ব্যচেলর রুমে অপর দুজনের সাথে ভাড়া থাকতেন। 

প্রতিদিনের মতো আজ রোববাার সকালে তার সাথে থাকা অপর দুজন কাজে চলে গেলে সকাল ৯ টা থেকে দুপুর ২ টার মধ্যে যে কোন সময় মোকাদ্দেছ হোসেন গলায় দড়ি বেঁধে ঝুলন্ত ফ্যানে আত্বহত্যা করে। 

এ ব্যাপারে তার গ্রামের বাড়িতে থাকা স্ত্রী জানায়, অজ্ঞাত কারনে এর আগেও আরো কয়েকবার সে আত্নহত্যার চেষ্টা করে। আগামীকাল সোমবার সে গ্রামের বাড়িতে আসার কথা ছিলো।

মোকাদ্দেছ হোসেন শরিয়তপুর জেলার ডামুড্যা ধানার শিফটা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো.ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধিন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft