নাটোরে মোটরসাইকেল কিনে না দেয়ায় বিষপানে আত্নহত্যা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:১৩ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ৮:৩৭ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল কিনে না দেয়ায় শিমুল আলী নামে এক কিশোরের আত্নহত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত ২২ শে জুন সকাল উপজেলা জমনগর ইউনিয়নের পশ্চিম পাড়ায়, অনুমানিক ৮.৩০ মিনিটে মোঃ শিমুল তার বাবা মোঃ আলম আলীকে মোটরসাইকেল কিনে দিতে বলেন। কিন্তু‌ তার বাবা মোটরসাইকেল কিনে দিতে রাজি হয় না। 

তিনি বলেন, আমি ভ্যান চালিয়ে কোনভাবে জীবন যাপন করি, তোকে মোটরসাইকেল কি করে কিনে দেবো। এ নিয়ে বাবার সাথে ঝগড়া করে ঘাসমারা বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে শিমুল। 

বিষপান করার পরে তার মা দেখে ফেললে‌ তাকে দ্রুত পার্শ্ববর্তী উপজেলা পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ‌অবস্থা খারাপ হলে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যেতে বলা হয়।

চিকিৎসা নেওয়ার পর গত ছয় দিন বেঁচে ছিলেন, শিমুল। তিনি ‌চিকিৎসাধীন অবস্থায় আজ ২৯ শে জুন সকাল ১২টার দিকে মৃত্যুবরণ করেন।

তার মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে আছে।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ মুঠোফোন বলেন, আমরা শুনেছি লাশ এখন রাজশাহীতে রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft