কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৯:৪৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মেহেদী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং সম্প্রতি পাবনার মানসিক হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। সকালে মোবারকগঞ্জ রেলস্টেশনের ইয়ার্ডে একটি মালবাহী ট্রেনের বগি চার নম্বর লাইনে নেওয়ার জন্য সানটিংয়ের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার অরুপ বিশ্বাস বলেন, রেলইয়ার্ডে নিয়মিত সানটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft