গাজায় ইসরায়েলি হামলায় ৭২ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৬:২৫ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এই নিহতদের তালিকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারানো মানুষও রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরার খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়েছে, গত চার সপ্তাহে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। 

এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্র বা এর আশেপাশে আরও ৪ হাজার ৬৬ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর জবাবে সেদিন থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় মোট ৫৬ হাজার ২৫৯ জন নিহত এবং ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন আহত হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft