প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪:০৬ পিএম

কারিগরি শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রথম দিনে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন পরীক্ষার্থীকে পরীক্ষার প্রথম দিনেই বহিষ্কার করা হয়েছে।
মোহনগঞ্জ কারিগরি ও বানিজ্য কলেজের কেন্দ্র সচিব অধক্ষ্য মোঃ গিয়াসউদ্দিন আহম্মেদ বলেন, মোট পরীক্ষার্থী ৩৪৮ জন, উপস্থিত ৩২৪ জন তার মধ্যে অনুপস্থিত ২৪ জন, মোবাইল ব্যবহার ও নকল করার দায়ে বহিষ্কার ৪ জন।
বহিষ্কারকৃতদের মধ্যে ১ জন মুক্তি বিএম কলেজের শিক্ষার্থী ও শহীদ সৃতি মহাবিদ্যালয়ের বিএম শাখার শিক্ষার্থী ৩ জন। মোট ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের পরীক্ষায় অনিয়মের কারণে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষটি নিশ্চিত করেছেন।