মোহনগঞ্জে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১০:০৯ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ১০:১১ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে তীব্র গরমে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ের কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত। ২০ ঘণ্টা ধরে উপজেলার কেথাও বিদ্যুৎ নেই। কেন নেই, তাও জানায়নি উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। কর্মরত ডিজিএম,এজিএম এর ফোন নাম্বার বন্ধ।

জোনাল অফিসের জরুরী যোগাযোগ নাম্বারও বন্ধ রয়েছে। এক অনিশ্চিতার মধ্যে আজ রোজ বুধবার রাত ১২ টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ২০ ঘণ্টা পরেও বিদ্যুৎতের খোঁজ পাওয়া যায়নি। 

বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছে লাখো মানুষ। শহরে প্রায় সকল পরিবারের প্রয়োজনীয় পানি সংকটে পড়েছে।

রাত থেকে সব মিলিয়ে প্রায় ২০ ঘণ্টা লোডশেডিংয়ের নামে বিদ্যুৎ  নেই । অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদ্যুতের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। অপরদিকে বাসা-বাড়িসহ শিক্ষার্থীদের খুবই ভোগান্তি এতে জনজীবন নাজেহাল হওয়ার পাশাপাশি বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। তীব্র এ গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিশু-বৃদ্ধসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। 

মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ইমদাদুল হকের সাথে একাধিকবার ফোনকলে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।

বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে জানা গেছে, নেত্রকোণা থেকে আসা ৩৩ কেভি লাইন কোনিয়া নামক স্থান থেকে ঠাকুরাকোনা পর্যন্ত ফল্ট করেছে। সমস্যা সমাধানের জন্য কাজ করতেছে পল্লী বিদুৎতের টেকনিকেল টিম।

গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন সকাল থেকে রাত সব মিলিয়ে প্রায় ১৪ থেকে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের নামে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ এর এমন আচরণ আজ নতুন না প্রতিনিয়ত এমনেই। কোন রকম নোটিশ বা মাইকিং ছাড়াই দিনের পর দিন বিদ্যুৎ থাকেনা। এতে চরম দুর্ভোগের শিকার হতে হয় পৌর শহর থেকে শুরু করে উপজেলার লাখো মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft