ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ৩২৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:৩১ পিএম

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন।

আজ বুধবার (২৫ জুন) বিকেলে ডেঙ্গু বিষয়ক বিশেষ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকার দুই সিটিতে ৭১ জন। ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ দেখা যায় বরিশাল বিভাগে, যেখানে আক্রান্তের সংখ্যা ১১৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬ জন, যাদের মধ্যে ৫২.৮ শতাংশ পুরুষ ও ৪৭.২ শতাংশ নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ৮৮০ জন, যার মধ্যে পুরুষ ৫৮.৭ শতাংশ ও নারী ৪১.৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১,০০,০৪০ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft