ছাতকে মসজিদের কমিটি গঠন নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আটক ৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:২৪ পিএম

ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় গ্রামের মসজিদের কমিটি গঠন নিয়ে জাতুয়া গ্রামের হুশিয়ার আলী ও সোহেল মিয়া পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়। এ সময় সোহেল মিয়া পক্ষের লোকজন পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়তে থাকে। এতে পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন। 

ঘটনার খবর পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী  ও পুলিশ  ঘটনাস্থল থেকে   দেশীয় অস্ত্র সহ ৩ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আসমত আলীর পুত্র লায়েক মিয়া,জাতুয়া গ্রামের শামসুল হকের পুত্র মো.গোলাম কিবরিয়া ও গোবিন্দগঞ্জ-সৈদের গাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের মৃত বশর মিয়ার পুত্র আফতাব উদ্দিন। আটকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র,৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

আটক ৩ জনকে রাতে  থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে  সেনাবাহিনীর একটি সুত্র থেকে জানা গেছে,।  

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতসহ ৪৩ জনের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আটক ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft