১৩ জেলা নির্বাচন অফিসে একযোগে দুদকের অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:২৫ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় অনিয়ম, তথ্য সংশোধনে দুর্নীতি ও হয়রানির অভিযোগে একযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সকাল থেকে একযোগে দুদকের বিভিন্ন জেলা থেকে এসব অভিযান পরিচালনা করে। 

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

আকতারুল বলেন, অভিযানে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, অভিযানে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিন রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলার নির্বাচন অফিসে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুদক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft