বরগুনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:৫৬ পিএম

বরগুনার আমতলীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আজ শনিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কেওড়াবুনিয়া আটঘর এলাকায় ঢাকা–কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওড়া বুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সোনাখালী এলাকার আজিজুল খান ও তার মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আরেক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয় তার।’

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft