ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ‘ভুল তথ্য’ দিয়েছেন গ্যাবার্ড: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:৫৮ পিএম আপডেট: ২১.০৬.২০২৫ ৫:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে আছে কিনা, অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে, তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই।

ট্রাম্প জবাব দেন, ‘তা হলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। গোয়েন্দা সংস্থায় কে এটা বলেছে?’

সাংবাদিক বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড। ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, ‘তিনি ভুল বলেছেন।’

গত মার্চ মাসে গ্যাবার্ড কংগ্রেসকে বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে; ইরান ২০০৩ সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি। যদিও তখন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ সমৃদ্ধ পর্যায়ে ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft