গাইবান্ধায় দীর্ঘ ১১ বছর পর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৩৫ পিএম আপডেট: ২১.০৬.২০২৫ ৪:১০ পিএম

গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে শুক্রবার থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়েছে দীর্ঘ ১১ বছর পর। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, গাইবান্ধা সদর ইউএনও মাহমুদ আল হাসান, ফুলছড়ির ইউএনও জগৎবন্ধু মন্ডল, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহীদুজ্জামান শহীদ প্রমুখ।  

জেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করবে। 

উদ্বোধনী খেলায় গাইবান্ধা সদর উপজেলা দল ১-০ গোলে ফুলছড়ি উপজেলা দলকে হারায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft