শ্রীমঙ্গল হাইল হাওরে অভিযান: ৭৫ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৫৭ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে অবৈধ মৎস্য আহরণ রোধে যৌথভাবে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ।

অভিযান চলাকালে হাওরের বিভিন্ন অংশ থেকে ২০টি চায়না দুয়ারী রিং জাল এবং ২০০০ মিটার অবৈধ নেট জাল জব্দ করা হয়। পরে হাওরের পাশেই জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

তিনি আরও জানান, হাইল হাওরের জলজ সম্পদ টিকিয়ে রাখতে অবৈধ ও বিধিনিষিদ্ধ উপায়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft