মূল্য সংশোধনের পর লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:০১ পিএম

একদিনের মূল্য সংশোধনের পর ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। ফলে পবিত্র ঈদুল আজহার পরবর্তীতে দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা ফিরে আসার আভাস পাওয়া যাচ্ছে। ১০ দিনের দীর্ঘ ছুটির পর সপ্তাহের প্রথম দুই দিন শেয়ারবাজারে সূচক বেড়েছিল। কিন্তু বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতায় তৃতীয় দিনে সূচক কিছুটা কমেছিল। 

তবে চতুর্থ কার্যদিবস মঙ্গলবারে আবার উর্ধমুখী প্রবণতা ফিরেছে। দিসটিতে ঊভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে।

আজ বুধবার (১৮ জুন) বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে দরবৃদ্ধি দিয়ে শুরুর পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৮ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৪৪ পয়েন্ট।

দরবৃদ্ধির দিনে বুধবার ডিএসইতে ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩১৩ কোটি ৬২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রধান বাজারে ৫ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০২ টির। অর্থাৎ ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৫১.০১ শতাংশের দর বেড়েছে। আর দর কমেছে ১১২ টি বা ২৮.২৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮২ টি বা ২০.৭১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার (১৮ জুন) ২৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৭৯ টির এবং পরিবর্তন হয়নি ৪১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২৫৬ পয়েন্টে। আগের দিন সিএসইতে ১১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ০.০৯ পয়েন্ট কমেছিল।

বাজার সংশ্লিষ্টদের মতে, জাতীয় নির্বাচনের রোডম্যাপ চলে আসায় বিনিয়োগকারীদের আস্তে আস্তে আস্থা ফিরতে শুরু করেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসতে শুরু করলে শেয়ারবাজারে লেনদেন ও সূচকের গতি আরও বাড়বে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft