ফরিদপুরে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:২৩ পিএম

ফরিদপুর শহরের একটি ভাড়া বাসা থেকে মাদকসহ খালেদ মোহাম্মদ তূর্য (২৭) ও তার স্ত্রী আইরিন বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় থানায় মামলার পর ওই দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে শহরের ঝিলটুলী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

এ সময় ওই বাড়িটি তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা বড়ি ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। খালেদ মোহাম্মদ ও তার স্ত্রী শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা।

যৌথ বাহিনীর অভিযান সুত্রে জানা যায়, ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা খালেদ মাহমুদ ও আইরিন বেগম দম্পতি শহরের ঝিলটুলি এলাকায় ভাড়া বাসা নিয়ে শহরে ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। খালেদ মাহমুদের নামে ফরিদপুর কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। তারা ভাড়া বাড়িতে মাদকের কারবার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে ঝিলটুলির খালেদ মোহাম্মদের ভাড়া বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় স্ত্রী আইরিনসহ খালেদ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ওই বাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক দ্রব্য ও উপকরণ পাওয়া যায়। রাতেই তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান বলেন, খালেদ মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায়, ডাকাতি, ডাকাতির চেষ্টা, ছিনতাই ও মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সেনা ক্যাম্পের সহায়তায় গ্রেপ্তারের পর এ দম্পতির নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft