ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:০৪ পিএম

ঝিনাইদহ জেলার সদর উপজেলার শংকরপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের কোপে শাহাদত হোসেন (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত হোসেন একই গ্রামের তাইজেল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানায়, সোমবার সকাল ১০ টার দিকে কৃষক শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেন কে সাথে নিয়ে মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় ফয়সাল আকষ্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল। এসময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফয়সাল হোসেন দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে বাড়িতে ফিরেছেন। হাসপাতাল থেকে ফিরে এর আগেও ফয়সাল হোসেন তা মাকে মারধর করে জখম করেছিল।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করা হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft