বোদায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে পুড়লো ২ গরুসহ ৪ বসতঘর
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:০২ পিএম

পঞ্চগড়ের বোদায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে  ২টি গরু সহ চার বসতঘর পুড়ে  ছাই হয়ে গেছে। গতকাল রোববার (১৫ জুন) রাত ৯ টার দিকে উপজেলার ৬ নং মারেয়া বামনহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আশরাফ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে স্থানীয় লোকজন ও বোদা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই একটি পরিবারের ৪টি বসতঘর ২ টি গরু ৪টি ছাগল  ৫০ মণের অধিক ধান সহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শী মোঃ জমির জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি ফায়ার সার্ভিস কেও খবর দেওয়া হয় কিন্তু ততক্ষণে বিশাল ক্ষতি হয়ে গেল। 

ক্ষতিগ্রস্ত আশরাফ আলীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি মাড়েয়া বাজারে চালের দোকান করি। গরু, ছাগল  সহ আমার বসতভিটা আগুনে পুড়ে হয়ে ছাই হয়ে গেল, আমিতো নি:স্ব হয়ে গেলাম। গোলা ঘরে ৫০ মনের অধিক ধান ছিলো সেটাও পুড়ে গেছে, ঘরের আসবাবপত্র, টাকাপয়সা কিছুই আর অবশিষ্ট নেই।

বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ রায়হান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাত ৯.৩৫ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সদস্য এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft