আজমিরীগঞ্জে ব্রজপাতে নিহত ১, আহত ১
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৯:২২ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়নের কাকাইলছেও ১ নং ওয়ার্ডের ঘরদাইর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে আলমগীর মিয়া( ৪২) নামে এক যুবকের ব্রজপাতে মৃত্যু হয়েছে। এ সময় তার পাশে থাকা এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার  সকাল ৯ঘটিকায় বাড়ির পাশে চাইলা খেতে গরু তাড়াতে গিয়ে ব্রজপাতে মোঃ আলমগীর মিয়া ও পাশে থাকা মাঠে দুই শিশু ফুটবল খেলা অবস্থায় আহত হয়। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করে ও আহত মিনাজুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft