কাপাসিয়ায় পলিথিন কারখানা সিলগালা, মালিককে ৩ মাসের কারাদণ্ড
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:১৯ পিএম

গাজীপুরে কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারখানা সিলগালা করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় কারখানার মালিককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা মোড় এলাকায় আব্দুল আউয়াল (৪৪) নিষিদ্ধ পলিথিন কারখানা স্থাপন করে সেখানে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে দেখা যায়, সেখানে প্রথমে প্লাস্টিকের দানা উৎপাদন করে এবং সেই দানা দিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হয়। 

এছাড়াও পলিথিন ও প্লাস্টিকের দানা উৎপাদনের মেশিনও রয়েছে। এসময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী কারখানার মালিক আব্দুল আওয়ালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি সৃষ্টি করা হচ্ছিল। একারণে পরিবেশ আইন অনুযায়ী বিনাশ্রম কারাদন্ড ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়। 

তিনি আরো বলেন, জেলা প্রশাসন কর্তৃক পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে এরই অংশ হিসেবে এসব অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft