লালমনিরহাট সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন
লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:০৭ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক রাতেই ১৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে দেশে ঠেলে পাঠিয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোরে পাটগ্রামের ঝালঙ্গী সীমান্তের ৮৪৭ নম্বর মেইন পিলার এবং আদিতমারীর দীঘলটারী সীমান্তের ৯২৬ নম্বর পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে আটজনই শিশু। সীমান্ত পেরোনোর পর স্থানীয়দের সন্দেহে বিজিবি সদস্যরা তাদের আটক করে সংশ্লিষ্ট বিওপি ক্যাম্পে নিয়ে যান।

ঝালঙ্গী দিয়ে ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালথাতা গ্রামের মৃত বজলা রহমানের ছেলে আনারুল ইসলাম (৪৪)। আনারুলের স্ত্রী রোজিনা খাতুন (৩৮) এবং তাদের সন্তান আব্দুর রশিদ (২১), আরফিনা খাতুন (১৮), মুসা ইসলাম (৯), মরিয়ম খাতুন (৫) এবং আল-আমিন (২)।

আনারুল ইসলাম জানান, ২০১৬ সালের জানুয়ারিতে তারা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং হরিয়ানায়ে একটি ইটভাটায় কাজ করতেন। সেখানে দুই সন্তান মরিয়ম ও আল-আমিনের জন্ম হয়। তিনি বলেন, “বিএসএফ আমাদের রাতে সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেয়।”

দীঘলটারী সীমান্ত দিয়ে ফেরত পাঠানো পরিবারটির সদস্য সদস্য হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধ্বনিরাম গ্রামের মৃত বাহাল্লা মিয়ার ছেলে ওবায়দুর রহমান (৪৫)। ওবায়দুরের স্ত্রী মাহমুদা বেগম (৪০) এবং তাদের সন্তান সন্তান মাহাবুল হাসান (১৫), মজিবর রহমান (১৩), জান্নাতী খাতুন (৯), জাহানারা খাতুন (৭) ও আসমা খাতুন (৯ মাস)।

ওবায়দুর রহমান জানান, ২০২০ সালের মার্চে তারা ভারতের শিলিগুড়িতে প্রবেশ করেন এবং সেখানে দিনমজুরের কাজ করতেন। বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে আসে এবং বৃহস্পতিবার ভোরে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়। ভারতে অবস্থাকালে তাদের ছোট সন্তা আসমা খানের জন্ম হয়। 

বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপড়া সীমান্তের ৮৮৯ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব-পিলারের কাছে বিএসএফ আরও পাঁচজন ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি তা প্রতিহত করে। বর্তমানে ওই পাঁচজন ভারতীয় অংশে অবস্থান করছেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, “আটকদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে পুলিশের মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।” ‘বিএসএফ যে প্রক্রিয়ায় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে সেটি অবৈধ এবং আইন বহির্ভূত। পতাকা বৈঠকে আমরা একাধিকবার প্রতিবাদ জানিয়েছি বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft