ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১২:০৭ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে কোনো ব্যক্তিকে আটক করা না গেলেও উদ্ধার করা হয়েছে মোট ৯৪ বোতল ফেনসিডিল ও মদ।

গতকাল সোমবার ( ৯ জুন) ৫৮ বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়নের উপ অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ সিহানুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোবাবার( ৮ জুন) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের গয়েশপুর বিওপি’র অভিযানে ২২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ বোতল মদ উদ্ধার করা হয়।

এদিকে একই দিন রাত পৌনে ৯ টায় জীবননগর বিওপি’র অভিযানে দাঙ্গাপাড়া গ্রাম থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

অন্যদিকে, বেনীপুর বিওপি’র আওতাধীন নবদুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft