মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১২:০৪ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে প্রেমা রানি সরকার (২২) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জনা যায়, রোববার (৮ জুন) প্রেমা  রানি তার বাবার বসত ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রেমা রানির ছোট বোন প্রিয়া রানি সরকারের সাথে প্রায়ই ঝগড়া করত প্রেমা রানি। প্রতিদিনের ন্যায় সেদিনেও প্রেমা রানি তার ছোট বোনের সাথে ঝগড়া করে। ঝগড়া করার একপর্যায়ে হঠাৎ ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাক-চিৎকার করিলে আশেপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান প্রেমা রানি তার পড়নের উড়না দিয়ে ঘরের ধর্নার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

এমতাবস্থায় তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

তবে ধারণা করা হচ্ছে, প্রেমা রানির ছোট বোন প্রিয়া রানি সরকারের সাথে ঝগড়া করে অভিমানে সে আত্মহত্যা করেছে। প্রেমা রানি সরকার মোহনগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী।

প্রেমা রানি সরকার মোহনগঞ্জ উপজেলার ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের ছোট পাইকুরা গ্রামের বজন সরকারের মেয়ে।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ সৎকার কাজ  সম্পূর্ণ করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft