প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:৪৮ পিএম

নাটোরের লালপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় এক দম্পতি একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২ জুন) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)। রইজুল একই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে ঘুমাতে যান তারা। তবে সোমবার ভোরে ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের মধ্যে ফাতেমা খাতুনের লাশ এবং পাশের তামাকের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রইজুল ইসলামের মরদেহ।
এ ব্যাপারে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুজ্জামান জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা হয়েছে।