বাসায় ঢুকে গুলি করে পাকিস্তানি টিকটকারকে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ৩:৫৫ পিএম

পাকিস্তানি টিকটক তারকা সানা ইউসুফ (১৭) নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২ জুন) ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকার, তার নিজের বাসভবনে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম 'এ এন আই' সূত্রে জানা যায়, ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় থাকতেন সানা। সেখানে তার বাড়িতে অতিথি সেজে এক ব্যক্তি প্রবেশ করে এবং তাকে কাছ থেকে গুলি করে। মুহূর্তের মধ্যেই তরুণী মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যায়।

এ বিষয়ে পাকিস্তান পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বাসায় ঢুকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দ্রুত হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft