ঝিনাইদহে ভাইকে হত্যার দায়ে অপর দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:৩৮ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ৩:৩৯ পিএম

ঝিনাইদহে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ্যাডভোকেট আনোয়ার হোসেন কদর-কে নির্মমভাবে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী মাজেদা ইয়াসমিন বাদী হয়ে আদালতে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন (মামলা নং: ৪৯৯/১৭)।

মামলার তদন্তের এক পর্যায়ে দুই আসামি আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডাদেশ দেন।

অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন। খালাসপ্রাপ্তরা হলেন, কাজী মিজানুর রহমান লাল্টু, কাজী গোলাম হায়দার, কাজী রাকিবুল হাসান হিল্লোল, লাল্টু, হাবিবুর রহমান এবং মৃত লুৎফর রহমান।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এসএম মশিয়ুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রজব আলী, মহফুজুর রহমান বুলু এবং খালাসপ্রাপ্তদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft