নালিতাবাড়ীতে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:৩৬ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা হলরুম মেঘমালায় এই আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এর সভাপতিত্বে প্রশিক্ষণের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। তামাকের কুফল দিকগুলো তুলে ধরে সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাবিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, পোরাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবী ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান, আব্দুল্লাহ আল আমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, তামাক বিরোধী জোটের সদস্যবৃন্দ, পৌরসভার স্টাফ, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ, এনজিও কর্মী ও স্বেচ্ছাসেবীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft