ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৩:৪২ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে মিনারুল ইসলাম নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির বৈদ্যুতিক শকে মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনারুল ইসলাম (৩৫) উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকালে সাফদারপুর বাজারে নিজের ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করছিলেন মিনারুল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শকে আক্রান্ত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই হামিদুল ইসলাম জানান, আমার ভাই সকাল ১০টার দিকে দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে পড়ে যায়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি, সে আর নেই। তার ৪ বছরের একটি ছেলে রয়েছে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি, সে আগেই মৃত্যুবরণ করেছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বিদ্যুৎয়াতি হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যুর ঘটনা সঠিক ৷ জেলা শহরে মিটিং থাকায় তাৎক্ষণিক ভাবে সার্কেল অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft