নালিতাবাড়ীতে কারেন্ট জাল ধ্বংস ও ১০ হাজার টাকা জরিমানা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১১:২২ পিএম

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানে কারেন্ট জাল বিক্রির দায়ে দুটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৯ মে বৃহস্পতিবার এই অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, পুলিশ, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অনুসারে উপজেলার বিভিন্ন স্থানে কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ২৫টি দুয়ারী কারেন্ট জাল ও পৌর শহরের দুটি দোকান থেকে অতিরিক্ত ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও ওই দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি দৈনিক জবাবদিহিকে বলেন, মৎস্যসম্পদ রক্ষায় এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft