'নজরুল ইনস্টিটিউটে' মঞ্চস্থ হবে নাটক ‘দামাল ছেলে নজরুল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:২৮ পিএম

বাংলা সাহিত্যের বিদ্রোহী প্রাণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে এবার আরও গৌরবময় হয়ে উঠেছে তাঁর গেজেটভুক্তির মধ্য দিয়ে। সরকারিভাবে 'জাতীয় কবি' হিসেবে তাঁর স্বীকৃতি গেজেট আকারে প্রকাশিত হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে বইছে আনন্দের ঢেউ। 

প্রায় ৩০ বছর ধরে নজরুলকে নিয়ে নিয়মিত কাজ করে যাওয়া 'জেনেসিস থিয়েটারে'র ব্যস্ততাও এবার অন্যান্য বারের চেয়ে বেশি।

১২৬ তম জন্মদিন উপলক্ষে  একাধিক স্থানে তারা থাকছে নজরুলকে নিয়ে আলোচনা সভায়, নৃত্য, সঙ্গীত, চিত্রাঙ্কন , কবিতা আবৃত্তি এবং কবির জীবনী নিয়ে নাটক প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে। 

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার ও নির্দেশক নূর হোসেন রানা বলেন, "কবির কর্ম ও দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবছরই নিজ উদ্যোগে শিল্পকলা কিংবা অন্য কোনো স্থানে অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তবে এবার গ্যাজেটভুক্ত হওয়ায় আমাদেরকে সরকারিভাবে জাতীয় প্রোগ্রাম গুলোতে বিভিন্ন জায়গা থেকে ডাকছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের"।

সংগঠনের সবচেয়ে পুরনো সদস্য এবং নজরুলের জীবন ভিত্তিক নাটকটির 'নজরুল' চরিত্রের অভিনেতা, দলের সাবেক সাধারণ সম্পাদক ইমন খান বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করা একজন শিল্পীর জন্য শুধুমাত্র একটি শিল্পসাধনা নয়, এটি এক গভীর আত্মিক যাত্রা। তাঁর বিদ্রোহ, প্রেম, মানবতা, এবং অসাম্প্রদায়িক আদর্শকে মনের ভেতর ধারণ করে মঞ্চে বা পর্দায় প্রকাশ করা নিঃসন্দেহে এক কঠিন ও গর্বের দায়িত্ব। আমি প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তিতে তাঁর আত্মা ও দর্শনের ছোঁয়া দেওয়ার চেষ্টা করে চলেছি মাত্র। দীর্ঘ ১৮ বছর ধরে মঞ্চে, টেলিভিশনে প্রিয় কবির চরিত্রে অভিনয় করে আমিও যেমন প্রতিনিয়ত নতুন করে মানুষ, সমাজ ও সংগ্রামের মানে বুঝতে শিখছি। মঞ্চের উল্লেখযোগ্য এমন একটি কাজের স্বীকৃতি বিগত দিনে আমরা যেন ঠিকঠাক পাচ্ছিলাম না। তবে এ বছর জাতীয় কবি গ্যাজেটভুক্ত হওয়ায় প্রকৃত নজরুল প্রেমীরা আনন্দচিত্ত নিয়ে কাজ করছে। প্রথমবারের মতো এবার আমাদেরকে "নজরুল ইনস্টিটিউট", "বাংলা একাডেমি", কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি"', "মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী" থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই তৃপ্তির অনুভূতি বলে বোঝানো কঠিন"।

দলের বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজ সুজন বলেন, আমরা বেশ কিছু জায়গা থেকে আমাদের দলের জনপ্রিয় নাটক "দামাল ছেলে নজরুল" নাটকটি করার আমন্ত্রণ পেলেও একই তারিখে একাধিক যায়গায় করা সম্ভব হয়নি। তবে ২৫ শে মে কবির জন্মদিনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় মানিকগঞ্জের ডিসি মহোদয়ের আমন্ত্রণে কবির শশুর বাড়ি "তেওতা জমিদার বাড়িতে" সন্ধ্যায় "দামাল ছেলে নজরুল" নাটকটির ৩০ তম মঞ্চায়ন হয়। এছাড়া ঐদিন "বাংলা একাডেমি"তে আমাদের গীতি-নাট্য "দেখবো এবার জগৎটাকে" উপস্থাপনসহ "'বাংলাদেশ টেলিভিশন" চিটাগাং কেন্দ্রে এই নামেই সকাল ১১ টায় প্রচারিত হয় আমাদের তৈরি ম্যাগাজিন অনুষ্ঠান। এছাড়াও আগামী জুন মাসের ১ তারিখ সন্ধ্যায় কবি ভবন খ্যাত ধানমন্ডি 'নজরুল ইনস্টিটিউটে" আমাদের দামাল ছেলে নজরুল নাটকটির ৩১ তম মঞ্চায়ন হবে।

উল্লেখ্য, "দামাল ছেলে নজরুল" নাটকটির রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা, কোরিওগ্রাফি করেছেন ইমন খান, আবহ সঙ্গীত বিকাশ, কস্টিউম ডিজাইন ইকবাল খান ও আলেয়া আলো, রূপসজ্জায় সুবল আলতাফ এবংর সেট ডিজাইন করেছেন নির্দেশক নিজেই।

নাটকটির কেন্দ্রীয় নজরুলের চরিত্রে ইমন খান এবং কমরেড মোজাফফর চরিত্রে নিথর মাহবুব ছাড়াও অভিনয় করেছেন নির্দেশক নূর হোসেন রানা, আলেয়া আলো, জেনেলিয়া, ফারাহ ফেন্সী, আফরোজা রনি, স্বপন দত্ত, আফরোজা, মনজুর হোসাইন, তিথি, মঈন বিশ্বাস, ইকবাল খান, আকতার হোসেন, মাহবুব জামান, মোক্তার হোসেন, জীবন, প্রদীপ কুমার ঘোষ, নারায়ন চন্দ্র, আমির প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft