লালমনিরহাটে নর্দমার পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:৩৩ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে নর্দমার পানিতে ডুবে কৃপা রায় (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু কৃপা রায় ওই উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আলাল উদ্দিন জানান, দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের নর্দমায় পড়ে ডুবে যায় কৃপা রায়। পরে বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজির শুরু করে। এক পর্যায় নর্দমায় থেকে কৃপার মরদেহ উদ্ধার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft