সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:৩৭ পিএম

বার্তা সংস্থা গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ৫ জুন বৃহস্পতিবার পালিত হবে এবারের পবিত্র হজ। এছাড়া দেশটিতে আগামী ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

আজ মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।

গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ৬ জুন ঈদুল আজহা পালিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে কাল বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথমদিন। আর ঈদ হবে ৬ জুন।

তবে ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা গেলেও পাশের দেশ মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা যায়নি। ফলে এ দুটি দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ৭ জুন শনিবার বাংলাদেশে ঈদ পালিত হতে পারে। 

তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায়। সেদিন বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই ঘোষণা দেওয়া হবে কবে বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft