সিলেট-মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৩:৪১ পিএম

সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার (২৫ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত তাদের পুশইন করা হয়েছে।

বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করা হয়। এ ছাড়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়েছে।

বিজিবি বলছে, সিলেটের বিয়ানীবাজার সীমান্তে বিলের মধ্য দিয়ে এবং মৌলভীবাজারে ঘন জঙ্গল দিয়ে তাদের বাংলাদেশে পুশইন  করানো হয়।

সিলেট বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft