বাজারে আসতে শুরু করেছে দিনাজপুরের সুস্বাদু ও রসালো লিচু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৩:১০ পিএম

দিনাজপুরের লিচুর খ্যাতি রয়েছে দেশজুড়ে। অন্যান্য জেলায় কম-বেশি এ ফলটি উৎপাদন হলেও চাহিদার বড় অংশ আসে এখান থেকে। শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ দেশের অন্যতম সুস্বাদু ও রসালো ফল দিনাজপুরের লিচু এখন ধীরে ধীরে বাজারে আসতে শুরু করেছে। 

দিনাজপুর জেলার বিভিন্ন বাগান থেকে যে লিচু সংগ্রহ করা হয়, তা স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় সারা দেশেই এর ব্যাপক চাহিদা রয়েছে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন জেলায় লিচু চাষ হলেও দিনাজপুরের মাটি ও আবহাওয়া বেশ উপযোগী। স্বাদও অতুলনীয়।

স্থানীয় কৃষক ও বাগান মালিকরা জানিয়েছেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন বেশ ভালো হয়েছে। ইতোমধ্যে বেদানা ও চায়না-৩, বোম্বাই জাতের লিচু বাজারে আসতে শুরু করেছে।

ঘোড়াঘাট উপজেলা ফল চাষিরা জানায়, গত বছরের তুলনায় এবছর ফল ভালো হয়েছে। লিচু বেচাকেনা শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে স্থানীয় বাগান ও হাটবাজারে। খুচরা ও পাইকার ব্যবসায়ীরা ইতোমধ্যে বিভিন্ন বাগানে ভিড় জমাতে শুরু করেছেন। কৃষকরা আশাবাদী, ন্যায্য দাম পেলে এবারের মৌসুম তাদের মুখে হাসি ফোটাবে।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই ফলন কৃষকদের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সাহায্য করবে এবং দেশের ফল রপ্তানিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft