প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:০৮ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে পানিতে ডুবে তানিয়া জাহান হিমু নামে (৯) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। তানিয়া জাহান হিমু মোহনগঞ্জ পৌরসভার সাতুর (পৌর ৬নং ওয়ার্ডের) মোঃ সিরাজ মিয়ার মেয়ে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরসভাধীন কাজিহাটি পালেহা সাপমারা খালের পানিতে ডুবে মৃত্যু বরণ করে তানিয়া জাহান হিমু (৯)। বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল বান্ধবী নুসরাত জাহান ও বৃষ্টি আক্তার সহ মামার বাড়ির কাছেই সাপমারা খালে গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে যায়। পরে তানিয়া জাহান হিমু'র দুই বান্ধবী ডাক-চিৎকার করিলে আশেপাশের লোকজন আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস সহ আশেপাশের লোকজন খালের পানিতে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে তানিয়া জাহান হিমুকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
তানিয়া জাহান হিমু স্থানীয় মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।