দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:৩৮ পিএম

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৬৪২ দশমিক ৭৪ মিলিয়ন বা ২৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

আজ বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৬৪২ দশমিক ৭৪ মিলিয়ন ডলার। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০২৭২ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।
 
এর আগে, ১৯ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ হাজার ০৭০ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft