প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:৪৫ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আসামী ধরতে গিয়ে আসামির লাঠির আঘাতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- পুলিশ উপরিদর্শক মনিরুল ইসলাম (৫০) ও থানার বিশেষ আনসার মনিরুজ্জামান (৪৬)। আহত দুইজনের মাথা ফেটে যাওয়ায় দুইজনের মাথায় আটটি করে সেলাই লেগেছে বলে জানিয়েছেন কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ডাক্তার সোহেল রানা।
আজ বৃহস্পতিবার ভোর রাতের দিকে উপজেলার তরগাও সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত এস আই মনিরুল ইসলাম জানায়, গত রাত ১২টার দিকে থানার পুলিশ সদস্য ও বিশেষ আনসারদের নিয়ে উপজেলার মিয়ার বাজার থেকে সৈয়দপুর গ্রামে এজাহারভুক্ত আসামি মো. আল আমীনকে ধরতে যাই। ওই গ্রামে গিয়ে আসামীকে পাওয়া যায়। এ সময় আসামি ও তাঁর লোকজন আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এক পর্যায়ে তারা আমাদের দুই জনের মাথায় আঘাত করে। এতে দুইজনের মাথা ফেটে যায়।
আহত এস আই মনিরুল ইসলাম স্ত্রী এস আই রিয়া হোসেন জানান, আমার স্বামীর অবস্থা ভালো না। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নিয়ে যাচ্ছি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, আসামি ধরতে অভিযানে গেলে আসামির আঘাতে থানার দুইজন সদস্য গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে এ এসআই আলমগীর হোসেন বাদী হয়ে থানায় এটি মামলা দায়ের করেন ঐ মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।