পূর্বধলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭:৫৮ পিএম

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা এলাকার একটি খাল থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে জামধলা দেউটুকুন গুদারাঘাট এলাকার খালে মরদেহটি ভাসতে দেখা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান জামধলা গ্রামের গ্রাম পুলিশ সদস্য মো. সাবুল মিয়া। পরে তিনি পূর্বধলা থানায় খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ চৌধুরী ও তদন্ত কর্মকর্তা মিন্টু দে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম দৈনিক জবাবদিহিকে জানান, মরদেহটি থানায় রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পিবিআই ও সিআইডিকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য জানানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।" এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft