ডিআরইউ’তে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ক্র্যাব ও র‍্যাক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:০১ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রাতের আঁধারে পিস্তল, দেশীয় অস্ত্র, ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে দখলবাজ আওয়ামী দোসর সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা। এই সময় ডিআরইউ’র বর্তমান সভাপতি ও ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউ দপ্তর সম্পাদক রফিক রাফি, ডিআরইউ সিনিয়র সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়। 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এবং রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক)।

ক্র্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন দুটির পক্ষ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ কার্যকরী কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাতের আধারে কাপুরোষিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। ক্র্যাব নেতৃবৃন্দ জাকির গংদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান। 

এদিকে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতের আধারে কাপুরোষিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন র‍্যাক সভাপতি আলাউদ্দিন আরিফ  ও সাধারণ সম্পাদক  তাবারুল হক। র‍্যাক নেতৃবৃন্দ, জাকির গংদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান। 

অভিযোগে জানা যায়, গত বুধবার দিবাগত গভীর রাতে হঠাৎ করে এই হামলা চালানো হয়। এর আগে ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান টি স্টল নামে একটি দোকানের মালামাল তারা লুট করে নিয়ে যায়। ওই দোকান থেকে ৫০ হাজার টাকার মালামালসহ দোকানটি গায়েব করে দেয় সন্ত্রাসী জাকির হোসেন গং।  

দোকান লুট প্রসঙ্গে ডিআরইউ-এর সিনিয়র সদস্য মশিউর রহমান জানান, পূর্ব পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ চালানো হয়। ডিআরইউ-এর সভাপতি এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থলে ছুটে যান। সদস্যদের শরীরে হাত তোলার বিষয়ে জানতে চাইলে ডিআরইউ-এর সভাপতি আবু সালেহ আকনের গায়েও হাত তোলা হয়। শুধু ডিআরইউ সভাপতি নয় এতে বেশ কিছু সাংবাদিক নেতা-সদস্য আহত হয়েছেন। জাকির ও জাকিরের স্ত্রী, কণ্যা, ভাগনেসহ শতাধিক লোকজন সাংবাদিকদের ওপর এই হামলা চালায়।

হামলা প্রসঙ্গে ডিআরইউ সভাপতি বলেন, জাকিরের অনুসারীরা হঠাৎ করেই আমাদের উপর হামলা করেছে। এর আগে একটা দোকান লুট করে নেয়া হয়েছে। গরিব মানুষের একটা দোকান যেটা লুট করা কাম্য হয়নি। বিষয়টি জানতে চাইলে আমাদের সদস্যদের উপর হামলা চালানো হয়। সদস্যদের উপরে হামলা চালিয়ে তারা ক্ষান্ত হয়নি। পরে ডিআরইউ-এর সদস্যদের উপরে রাতের আধারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
পিস্তল, দেশীয় অস্ত্র, ও লাঠিসোটা নিয়ে রাতের আঁধারে অতর্কিতভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হামলা চালিয়েছে দখলবাজ আওয়ামী দোসর সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা। এই সময় ডিআরইউ সভাপতি ও ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউ দপ্তর সম্পাদক রফিক রাফি, ডিআরইউ সিনিয়র সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ অগনিত সাংবাদিক আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft