প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ৪:৪৬ পিএম

গোপালগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরের পর রতন মোল্লা (৪০) নামে ওই হাজতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস।
তিনি বলেন, দুপুর পৌনে দুইটার দিকে মৃত অবস্থায় জেলা কারাগার থেকে ২৫০ বেড হাসপাতালে তাকে আনা হয়। তার বাড়ী পাবনা জেলায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে জানার জন্য গোপালগঞ্জ জেলা কারাগারের ডিপ্লোমা নার্স মো: বদিউজ্জামানের সাথে আলাপ করা হলে তিনি বলেন, হাজতি রতন মোল্লা স্ট্রোকজনিত কারনে মৃত্যু বরন করেছেন। আগেও তার স্ট্রোক হয়েছে। বুধবার রতন মোল্লা অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে ২৫০ বেড হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। ধারনা করি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। তাকে নিয়ে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের জরুরী বিভাগে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গোপালগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের সদস্যদের নিকট আজ বৃহস্পতিবার লাশ হস্তান্তর করা হয়েছে।