নেত্রকোনায় বিষপানে মুক্তিযোদ্ধার মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:২৫ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের বাসিন্দা ও মৃত হৃদয় দেবনাথের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সন্তোষ দেবনাথ। আজ রোববার (১৮ মে) রাত সাড়ে ৭টার দিকে তিনি নিজের ঘরে বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে তার স্ত্রী পুস্প দেবনাথ চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তোষ দেবনাথের দুই ছেলে সরকারি চাকরিতে কর্মরত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft