প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:১১ এএম

টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমান ইয়াবা টেবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে জিআরপি পুলিশ। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী সালমা আক্তার (৩৫) শরীয়তপুর জেলার সখিপুর থানার ডিমখালী (ঢালীকান্দি) গ্রামের আজিজুল ঢালীর মেয়ে। তার স্বামীর নাম ফারুক আহমেদ।
বিভিন্ন সূত্রে জানা যায়, ১৭ মে ২০২৫ ইং বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের ১ নং প্লাটফর্ম এর দক্ষিন মাথায় মো বাদল ফকিরের বিসমিল্লাহ জেনারেল ষ্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সালমা আক্তারকে আটক করে তার রীর ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই মিজানসহ একদল পুলিশ।কিন্তু সন্ধ্যার পর ১০ হাজার পিস ইয়াবা হয়ে যায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। রাতে গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী সালমা ৭ হাজার পিস ইয়াবাসহ কমলাপুরস্থ ঢাকা জিআরপি থানায় এজাহার জমা দেন এস আই মিজান।
টঙ্গী জিআরপি পুলিশের এস আই মিজানের নিকট বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান, ৭ হাজার পিস দিয়ে মাদক ব্যবসায়ী সালমাকে চালান করা হয়েছে। বাকি ৩ হাজার পিস ইয়াবার ব্যপারে জানতে চাইলে তিনি মোবাইলটি রেখে দেন।
এ ব্যপারে ফাঁড়ির ইনচার্জ এস আই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি ছুটিতে আছি, শোনেছি ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
এ ব্যপারে ঢাকা জিআরপি থানার অফিসার্স ইনচার্জ জানান, পুলিশের এস আই মিজানসহ একদল জিআরপি পুলিশ সদস্য রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ সালমা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ১০ হাজার পিস ইয়াবা ধরা হয়েছে এমন তথ্য আমার কাছে নেই।