মাদ্রাসায় বিতর্কিত সভাপতি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৩:৩৮ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর আলিম মাদ্রাসার এডহক কমিটিতে মো. আসআত ইকবালকে সভাপতি হিসেবে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, মো. আসআত ইকবাল একজন রাজনৈতিকভাবে বিতর্কিত ও জনসমর্থনহীন ব্যক্তি। তাকে সভাপতি করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাত্রনেতা মনিরুল ইসলাম পাভেল, মুহাম্মাদ আমিনুল ইসলাম মণ্ডল ও জালাল উদ্দিন শেখ। তারা অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানান এবং বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষ অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নেত্রকোনা   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft