বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৩:৩৫ পিএম

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে পুলিশ। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রোববার সকাল ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। 

বর্তমানে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে ভাটারা থানার একটি টিম বিমানবন্দরে যাচ্ছে বলেও জানান তিনি।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার 'আশিকী' চলচ্চিত্র দিয়ে নুসরাত ফারিয়ার বড় পর্দায় অভিষেক হয়। ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft