পীরগঞ্জে জেন্ডার সহিংসতা প্রতিরোধ ওয়ার্কশপ কর্মসূচী
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১২:২৬ এএম

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেন্ডার সহিংসতা প্রতিরোধ ওয়ার্কশপ কর্মসূচী করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্ট। গতকাল বৃহস্পতিবার সকালে সংগঠনটির  নিজ কার্যালয়ে সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় এই ওয়ার্কশপ কর্মসূচী পালন করা হয়।


প্রথম দিন ৩০ জন ও  আজ দ্বিতীয় দিনে ৩০ জন আগ্রহী প্রশিক্ষণার্থী  অংশ নেন। কর্মসূচীতে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা পীরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলিম, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।


উল্লেখ্য যে, সমাজে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণাগুলোর পরিবর্তন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে “সমতায় তারুণ্য” প্রকল্পের  আওতায় ঠাকুরগাঁওয়ের নির্বাচিত যুব নেতৃত্বাধীন সংগঠন ল্যাম্পপোস্ট নিজেদের ওয়ার্কশপ কর্মসূচী বাস্তবায়ন শুরু করেছে। ওয়ার্কশপে ৩ দিনে  ৯০ জন যুবক ও যুব নারী অংশগ্রহণ করবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হবে।


বাংলাদেশের ৮টি বিভাগে প্রকল্পের প্রত্যক্ষ জনগোষ্ঠী সর্বমোট ১৩ হাজার ৫১৫ জন। এদের মধ্যে স্থানীয় ২৫২টি যুব-নেতৃত্বাধীন সংগঠনের ১২ হাজার ৬৯০ জন যুব সদস্য, জাতীয় যুব পরিষদের সদস্যগণ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট নির্মাতা এবং গণমাধ্যমকর্মী। এ ছাড়া প্রকল্পটি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হয়ে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি আরও ২০ লাখ মানুষের কাছে জেন্ডার সমতা ও নেতিবাচক জেন্ডার ধারণাগুলোকে পরিবর্তন করার বার্তা পৌঁছে দেবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft