ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নার্সদের অবস্থান কর্মসূচি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১২:১৪ এএম

ঝিনাইদহ ও গোপলগঞ্জ প্রতিনিধি:

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রী পাস) সমমানের দাবি জানিয়ে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।


গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহ পায়রা চত্ত্বর প্রাঙ্গণে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রী বাস্তবায়ন কমিটির আহ্বানে এ কর্মসূচির আয়োজন করেন নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদহ। এই বৈষম্য বন্ধ করে দ্রুত ডিপ্লোমা কোর্সকে স্নাতক (ডিগ্রী পাস) সমমানের স্বীকৃতি দিতে হবে।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।


গোপালগঞ্জ প্রতিনিধি জানান: গোপালগঞ্জে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে।


গত বুধবার দুপুরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নার্স-মিডওয়ইফারি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচি পালন করে। এর আগে, গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে এসে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা।


অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন  তৃতীয় বর্ষের শিক্ষার্থী তমা সেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চন্দ্রা বিশ্বাস, শিক্ষার্থী মন্টু হালদার প্রমুখ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft